নদীয়ার পলাশী পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনকভাবে আত্মঘাতী মন্দিরের পুরোহিত

মলয় দে নদীয়া :-গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করে বৃদ্ধ, মৃতদেহ সংরক্ষণের জন্য আনা হয়েছিলো তেহট্ট মহকুমা হাসপাতালে। আজ তেহট্ট মহকুমা হাসপাতাল থেকে ময়না তদন্তে পাঠালো পলাশীপাড়া থানার পুলিশ। উল্লেখ্য বুধবার বিকালে তিনি মন্দিরে নিজের পরনের কাপড় খুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেওই বৃদ্ধ । স্থানীয় সূত্রে জানা যাই ওই বৃদ্ধা লোকনাথ মন্দিরের পুরোহিত ছিলেন। মৃত ওই বৃদ্ধার নাম প্রমোদ রঞ্জন মুখোপাধ্যায়, বয়স ৫৮। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে পলাশী পাড়া থানার পলাশীপাড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।কাল রাতে মৃতদেহ সংরক্ষণের জন্য তেহট্ট মহকুমার হাসপাতালে আনা হয় , এবং সেখানে মর্গে দেহ টি রাখা হয়েছিল, এরপর আজ মৃত্যুর সঠিক কারণ জানতে তেহট্ট মর্গ থেকে কৃষ্ণনগর, শক্তিনগর জেলা হাসপাতালে পাঠালো পলাশীপাড়া থানার পুলিশ।