নদীয়ার নবদ্বীপ শহরের গৌরাঙ্গ সেতুর নীচে থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে চলছে বালি চুরি

মলয় দে নদীয়া:-নদীয়ার নবদ্বীপ শহরের গৌরাঙ্গ সেতুর নীচে থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে চলছে বালি চুরি,সন্ধ্যা ঘনিয়ে এলে শহরের বেশ কিছু গঙ্গার ঘাট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় প্রকাশ্যেই চলে মদ,গাঁজার আসর সহ নানা অসামাজিক কাজ,প্রত্যহ সকাল হলেই বিশেষ করে অফিস টাইমে নবদ্বীপ শহরের বিষ্ণুপ্রিয়া স্টেশন সহ বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় তীব্র জানযট,যাতে ভোগান্তির শিকার হতে হয় শহরের মানুষ থেকে তীর্থযাত্রী সকলকেই,

এর সাথেই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা মিটে গেলেও নদীয়ার নবদ্বীপের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এখনো সিপিএমের কর্মীদের ওপর চলছে তৃণমূল দুষ্কৃতি বাহিনীর আক্রমন,বারংবার নবদ্বীপ পুলিশ প্রশাসন কে জানালেও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের,নীরব ভূমিকায় নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন।।

এসবের যথাযথ সমাধান, এবং “ছয় দফা দাবি তে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় নবদ্বীপ থানায় ডেপুটেশন দেয় DYFI নবদ্বীপ লোকাল কমিটির পক্ষ‍্যে থেকে।।আর এই দাবি যদি না মানা হয় আগামী দিনে বৃহৎত্তরো আন্দোলনের হুশিয়ারি দিলেন DYFI লোকাল কমিটির সভাপতি অভিজিৎ দত্ত।।আর এই বিষয়ে DYFI লোকাল কমিটির সভাপতি অভিজিৎ দত্ত কী জানালেন শুনে নেব তার মুখ থেকে।