মলয় দে নদীয়া:-
নবদ্বীপে গাবতলা এলাকার থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার । নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্টিকের উদ্যোগে প্রায় ১ কুইন্টাল ৪৫ কেজি ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ । পুলিশ সুত্রে জানা যায় পার্কসার্কাস থেকে একটি চারচাকায় নতুন করে ডিজাইন করে তার ভেতরে গাঁজা নিয়ে আসা হচ্ছিলো । সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে । একজনকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ ।

