নদীয়ার নবদ্বীপে মিড ডে মিলের চালে মিলল পোকা, ক্ষোভ ফুঁসে উঠল স্থানীয়রা

রাজ্যের বিভিন্ন জায়গায় মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠে এসেছে বারংবার। কোথাও পচা বাসি খাবার কোথাও বা আবার ঠিকমতো খাবার না দেওয়ারও অভিযোগ উঠে এসেছে এবার সেই দৃশ্য ধরা পড়ল নদীয়ার নবদ্বীপে।
নবদ্বীপ বিধানসভার অন্তর্গত আনন্দবাস ছাতিম তলায় এস এস কে স্কুলে মিড ডে মিলের চালে মিলেছে পোকা। এমনকি স্থানীয়দের অভিযোগ যে ওই স্কুলে শিক্ষিকা ঠিকমতো আসেন না। এরপরেই পঞ্চায়েত প্রধানের কাছে তারা বিষয়টি জানান খবর পেয়ে আজ সেখানে পৌঁছান ভালুকার পঞ্চায়েত প্রধান।
পঞ্চায়েত প্রধান স্কুলে পৌঁছতেই দেখতে পান বস্তা ভর্তি যে মিড ডে মিলের চাল রয়েছে সেই চালে রয়েছে পোকা। এই বিষয়ে শিক্ষিকাকে প্রশ্ন করতেই তিনি কার্যত চমকে ওঠেন। এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন যে, ছোট ছোট শিশুদের মিড ডে মিলে নিম্নমানের খাবার কিভাবে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ যদি কোন বাচ্চার শরীর অসুস্থ হয়ে পড়ে তার দায়ভার কে নেবে।