স্থানীয়রা বেশ কিছুক্ষণ যাবৎ পচা গলা, গন্ধ পাচ্ছিল খোঁজ নিতেই বেরিয়ে এলো আসল রহস্য। ঘরের মধ্যেই এক বৃদ্ধার মৃতদেহ পচা গলা অবস্থায় পড়ে আছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১ নং ওয়ার্ডের বার্থ রোড নামক এলাকায়। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম রেখা চন্দ্র বয়স আনুমানিক ৮৩ বছর এবং তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। কর্মসূত্রে তার পরিবারের সদস্যরা বাইরে থাকেন। রবিবার দিন স্থানীয়রা ওই বাড়ির ভেতর থেকে পচা গলা, গন্ধ পাচ্ছিল এরপর খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ এসে মৃতদেহ দেখতেই চক্ষু চরক গাছ কবে বা কিভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নবদ্বীপ থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রহস্য জনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

