মলয় দে নদিয়া :- নবদ্বীপের সংস্কৃত সাহিত্য চর্চা ও গবেষনা কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায় ! স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সদস্যদের দাবি তাদের কে সম্পূর্ণ অন্ধকারে রেখেই করা হয়েছে বলেই তাদের দাবি। তারা জানেনই না যে কবে এই কাজ শুরু হয়েছে আর কবেই বা উদ্বোধন হবে !
স্থানীয় পঞ্চায়েত সুত্রে জানা যায় নবদ্বীপের ফরেষ্টডাঙা এলার বালুরচরে ২০১৫ -১৬ সালে এই প্রতিষ্ঠানটির কাজ শুরু হয় PWD এর মাধ্যমে । এই প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতর যে মুল বিল্ডিং আছে তার একটি অংশ করা হয় নবদ্বীপ তথা সারা নদিয়া জেলার গৌরব শ্রী চৈতন্যদেবের কপালের তিলকের আদলে । সুত্রের খবরে আরও জানা যায় এই বিশাল বিল্ডিং টির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে ।সেই বিল্ডিংটি আজ নবদ্বীপের সর্বস্তরের মানুষের কাছে একটি চেনা স্থান । বিকেল হলেই ভীড় পরে কুচোকাচাদের, ফটোশুট করার জন্য । কিন্তু কি কারনে এই বিল্ডিংটি করা হয়েছে ? প্রশ্নের উত্তর জানেনা স্থানীয় মাজদিয়া পানশীলা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অনান্য সদস্যরা ।
স্থানীয় পঞ্চায়েত প্রধান পবিত্রা নন্দীর দাবি এই বিল্ডিং কি কারণে করা হয়েছে তা জানানো হয়নি পঞ্চায়েতকে।তবে লোকের মুখে শোনা এবং সামনে বোর্ড লাগানো হয়েছে তাই তিনি জানেন এই বিল্ডিংটি কোনো এক সংস্কৃত সাহিত্য চর্চা এবং গবেষনা কেন্দ্র হবে । বিল্ডিংটির কাজ প্রায় শেষ তবে এখনও কবে উদ্বোধন হবে তা তিনি জানেননা ।
অপর এক পঞ্চায়েত সদস্যেরের মতে তিনি ২০০৮ সাল থেকে এই পঞ্চায়েতের মেন্বার আর এই বিল্ডিং এর কাজ শুরু হয় ২০১৫-১৬ তে কিন্তু তাদেরকে পুরোপুরি অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে ।
অন্যদিকে ঐ বিল্ডিং এর কাজের দায়িত্বে থাকা PWD এর কর্মীকে ফোন করলে তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবেননা বলেই জানান।
তবে এই সব কিছুর মাঝে উদ্বোধনের আগেই জঙ্গলে ঢেকেছে নবদ্বীপে সংস্কৃত সাহিত্য চর্চা ও গবেষনা কেন্দ্র।

