নদীয়ার ধুবুলিয়ায় ঘরের ভেতর বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা

মৌমিতা দেবনাথ,
নদীয়ার ধুবুলিয়ায় ঘরের ভেতর বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা
ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখার সময় ঘরের ভেতরেই বোমা ফেটে, গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর সিদ্ধেশ্বরী এলাকায়। জানা গেছে আহত মহিলার নাম অপর্ণা ঘোষ। এদিন চলছে গো ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ সকলে ম্যাচ দেখায় ব্যস্ত ছিল ঠিক সেই সময় বিকট শব্দ আসে সকলে ভেবেছে কোন কিছু পুড়ে যাওয়ার আওয়াজ কিন্তু কেউ ভাবতেও পারেনি। যে ওই মহিলা আহত হন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ধুবুলিয়া প্রাথমিক হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে শক্তি নগর জেলা হাসপাতালে। গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।