নদীয়ার ধানতলা থেকে সাইকেলে অযোধ্যা পাহাড় যাত্রা দুই বন্ধুর

মৌমিতা দেবনাথ
নদীয়ার ধানতলা থেকে সাইকেলে অযোধ্যা পাহাড় যাত্রা দুই বন্ধুর
নদীয়ার ধানতলা থেকে সাইকেলে করে একেবারে সুদূর অযোধ্যা পাহাড়ের হিলটপে পৌঁছালো দুই বন্ধু। ভাবতে পারেন অযোধ্যা পাহাড় ভ্রমণ তাও আবার সাইকেলে করে। এমন অসাধ্য সাধন করে দেখালো ধানতলার দুই যুবক। ১৭ ই ফেব্রুয়ারি সাইকেলে করে যাত্রা শুরু করে ধানতলার উত্তর পাড়ার বাসিন্দা সুকান্ত হালদার এবং ধানতলা পুরাতন চাপড়ার পূর্ব পাড়ার বাসিন্দা কল্যাণ সরকার। জানা গেছে দুজনেই স্নাতক এবং তারা কৃষক পরিবারের ছেলে। ৭ দিনে ৭০০ কিমি পথ অতিক্রম করে তারা। কিন্তু হঠাৎ কেন সাইকেলে করে পাহাড় যাত্রা। তারা জানালেন মূলত সবুজায়নের লক্ষ্যে এবং পরিবেশ বাঁচানোর তাগিদে মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। যাওয়ার সময় তারা রানাঘাট হয়ে বর্ধমান থেকে দুর্গাপুর থেকে বলরামপুর হয়ে অযোধ্যায় পৌঁছান এবং ফেরার সময় পুরুলিয়ার মুখোশ গ্রাম হয়ে ধান তলায় পৌঁছান তারা। যাওয়া এবং আসার সময় প্রতিটি জায়গায় তারা গাছ বাঁচানোর জন্য মানুষকে সচেতন করেছেন ,যে কারণে তাদের টি-শার্টে ও লেখা আছে একটি গাছ একটি প্রাণ বার্তা।যেভাবে নিত্যদিন বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে দুই বন্ধুর এই উদ্যোগকে কুর্নিশ।