নদীয়ার ধানতলায় রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার ধানতলায় রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির।
নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে ব্লাডব্যাংক গুলোতে ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে রক্ত সংকট। যার কারণে বেশিরভাগ রোগীর পরিবারগুলোকে নাজেহাল হতে হচ্ছে। বহু মানুষ অর্থ দিয়েও রক্ত কিনতে পারছেন না, শুধু তাই নয়, ব্লাড ব্যাংক গুলোতেও চলছে রমরমিয়ে দালাল চক্র, তাই একটু হলেও যাতে মানুষের সমস্যা মেটে সেই জন্য রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে রানাঘাট ধানতলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার কে কান্নান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে শুধু সাধারণ মানুষ নয় পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররাও রক্তদান করেন। এ রক্তদান শিবিরে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এখন আগের থেকে রক্তদান শিবির কম হওয়ায় ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে। আগামী দিনের প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাব যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে এগিয়ে আসেন তবে আগামী দিনে রক্ত সংকট অনেকটাই কমবে। তারা সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য।