নদীয়ার তেহট্টের তিন যুবকের মৃত্যু হল মিজোরাম পাথর খাদান ধসে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

তেহট্টের তিন যুবকের মৃত্যু হল মিজোরাম পাথর খাদান ধসে,মিজোরামে পাথর খাদান ধসে মৃত্যু হল বাংলার পাঁচ জন যুবকের তার মধ্যে তিনজনের বাড়ি নদীয়ার তেহট্টে। মৃতদের নাম বুদ্ধদেব মন্ডল, মিন্টু মণ্ডল এবং রাকেশ বিশ্বাস। ওই তিনজন যুবক তেহট্টের কালিতলা এলাকায় থাকেন। এবিসি কনস্ট্রাকশন নামে একটি সংস্থার হয়ে তারা ঠিকাদারি কাজের সাথে যুক্ত। এ মাসের ৮ তারিখ নাগাদ ঠিকাদারি সংস্থার অধীনে মিজোরাম যায় ওই তিন যুবক। রাস্তার ধারে কাজ করছিলেন তারা এমন সময় বিশাল বড় বড় কয়েকটি পাথর ধসে পড়ে রাস্তায় আর তাতেই ১৩ জন কর্মীর মৃত্যু হয়। যার মধ্যে পাঁচজন বাংলার। এদিন ধসের খবর শুনেই সকাল থেকে তাদের পরিবারের লোকজন আতঙ্কিত হতে শুরু করে। এলাকার মানুষজন ধীরে ধীরে তাদের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। কিন্তু তখনও তারা জানেন না যে চিরঘুমের দেশে চলে গেছে তাদের পরিবারের লোক। অবশেষে দুপুর দেড়টা নাগাদ ঠিকাদারি সংস্থার তরফ থেকে প্রত্যেকের বাড়িতে ফোন করে এই মৃত্যু সংবাদ পাঠানো হয়। আর তাতে কান্নায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিন সকালে সংবাদ মাধ্যমে খবর দেখেই তারা আতঙ্কিত হয়ে পড়ে আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় জুড়ে শোকের ছায়া।