মলয় দে নদীয়া :-নদীয়া জেলার তেইশটি থানা দুটি মহিলা পরিচালিত থানা এবং একটি সাইবার ক্রাইম থানার মধ্যে চাপড়া থানা অন্যতম! বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ার কারণে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু প্রাচীন এই থানার একাধিক গুরুত্বপূর্ণ আইসি দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং সীমান্ত পারাপার হোক বা বেআইনি অস্ত্র মজুদের বিরুদ্ধে আইনি তৎপরতা, বিশৃঙ্খলা দমনে হোক বা সচেতনতার প্রচারে অনেকটাই এগিয়ে।
সেই থানায় আজ থেকে নতুন দায়িত্ব নিলেন আইসি তুষার কান্তি বিশ্বাস ।তিনি ছিলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের একটি থানায় । অন্যদিকে প্রায় দু’বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করা আইসি সুপ্রকাশ পট্টনায়ক উনি বর্তমানে সুন্দরবন সাইবার ক্রাইম থানায় বদলি হলেন।

