নদীয়ার চাপড়ায় এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে গেল শাসক দলের বাইক বাহিনী

নদীয়ার চাপড়ায় এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে গেল শাসক দলের বাইক বাহিনী
ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন জায়গা। মনোনয়নের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিনেও বিভিন্ন জায়গায় উঠে এসেছে বিশৃংখল পরিস্থিতির চিত্র। এবার শিরোনামে নদীয়ার চাপরা। চাপড়ায় সিপিআইএম প্রার্থীকে অপহরণ করতে এসে গ্রামবাসীদের তারা খেয়ে চম্পট দিল তৃণমূলের বাইক বাহিনী। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার হাতিশালের এক নং গ্রাম পঞ্চায়েতে। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চাপরার সোনপুকুরের সিপিআইএম প্রার্থী তসলিমা খাতুনের ওপর মনোনয়ন প্রত্যাহারের চাপ সৃষ্টি করা হয়। আর তার পরেই তার বাড়িতে আসে তৃণমূলের দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ ওই সিপিআইএম প্রার্থীর। এলাকাবাসীর তারা খেয়ে পালিয়ে যায় শাসক দলের বাইক বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপরা থানার পুলিশ।