মৌমিতা দেবনাথ
নদীয়ার চাপড়ায় ইটভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক মহিলা শ্রমিকের, আহত একাধিক
ইট ভাটায় কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। জানা গেছে ওই মহিলা শ্রমিকের বাড়ি ঝাড়খন্ডে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপরার তিলকপুরে। স্থানীয়রা জানায় এদিন সকালে শ্রমিকরা ইটভাটার ইট তোলার কাজ করছিলেন, সেই সময় হঠাৎ দেয়াল ধসে চাপা পড়ে যায় শ্রমিকরা। এরপর আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় শক্তি নগর জেলা হাসপাতালে। ঘটনায় আহত তিনজন মহিলা সহ আরো পাঁচজন। এরপর পৌঁছায় চাপড়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

