সিঙ্গারার দাম মাত্র এক টাকা কি শুনে চমকে যাচ্ছে তো ভাবছেন এই দুর্মূল্লের বাজারে যেখানে নিত্যদিন প্রতিটি জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে এক টাকার সিঙ্গারা কোথায় পাওয়া যায়। নদীয়ার শিবনিবাসের বাসিন্দা গোপালচন্দ্র রায় বিগত চার বছর ধরে এক টাকায় সিঙ্গারা বিক্রি করছেন তার সিঙ্গারার দাম থাকে অপরিবর্তিত। সাদে অতুলনীয় লোভনীয় ঐ সিঙ্গারা কিনতে দূর দূরান্ত থেকে হাজির হয় বহু মানুষ প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় এই সিঙ্গারা। তবে এখন এক টাকায় পাওয়া গেলেও আগে এই সিঙ্গারা পাওয়া যেত কুড়ি পয়সায়। বিষয়টি অবাক হয়ে যাওয়ার মতই।যেখানে নিত্যদিন জিনিসের দাম বেড়ে চলেছে সেখানে আজও এই সিঙ্গারা কিভাবে এক টাকায় পাওয়া যায় তা জানালেন গোপাল চন্দ্র রায় নিজেই। ৫০ বছর যাবত তিনি সিঙ্গারা বিক্রি করছেন। ৮ থেকে ৮০ সকলের কাছে এক নামে পরিচিত গোপালের এক টাকার সিঙ্গারা।

