মৌমিতা দেবনাথ,
নদীয়ার কৃষ্ণনগরে সরস্বতী প্রতিমার গয়না চুরি ঘিরে চাঞ্চল্য
নদীয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত একটি ক্লাবের সরস্বতী পুজোয় প্রতিমার গয়না চুরি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, মধ্যরাতে প্রতিমার গলার চিক কপালের সোনার টিপসহ বাসনপত্র চুরি যায় ।সকালে ক্লাবের সদস্যরা এসে দেখতে পায় উধাও প্রতিমার গয়না। এরপরই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ। ক্লাবের সদস্যরা আরো জানায় গয়না এবং বাসনপত্র চুরির সাথে সিসিটিভি ক্যামেরার একটি অংশ বেঁকিয়ে দেওয়া হয় যেটুকু ফুটেজ পাওয়া গেছে তা দিয়েই তদন্ত করার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ।

