নদীয়ার কালিগঞ্জ দেবগ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলের একেবারে ফিল্মি কায়দায় হাতে বন্দুক নিয়ে ভিডিও আপলোড করা নিয়ে চাঞ্চল্য জেলাজুড়ে

মলয় দে নদীয়া :-সিনেমা কায়দায় গাড়ি থেকে নেমে বন্দুক হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সঙ্গীদের নিয়ে হেঁটে চলার ছবি ইতি মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটে নদীয়ার নাকাশিপাড়ার 34 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে । নদীয়ার কালীগঞ্জের দেবগ্রাম প্রধানের ছেলে শহিদুল শেখ এর এই ছবি ভাইরাল। কিভাবে তৃণমূল প্রধানের ছেলে অস্ত্র হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে ভিডিও তৈরি করে পোস্ট করতে পারেন ? উঠেছে প্রশ্ন । যদিও প্রধানের দাবি অস্ত্র মতো দেখতে সেটি ছিলো ছোটোদের খেলনা । শুধুমাত্র এই ভিডিওটি খেলার ছলে মনোরঞ্জন করার জন্য করেছিল । এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে উভয়কেই সতর্ক করা হয়েছে। তবে সেটি অস্ত্র নয় প্লাস্টিকের খেলনা বলেই দাবি কালীগঞ্জ থানা পুলিশের।