নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদীয়ার কল্যাণীতে চায়ের আড্ডায় দিলীপ ঘোষ।নদীয়া জেলার কল্যাণী মেন স্টেশনে বিজেপি কর্মীদের সাথে চায়ের আড্ডায় মজলেন দিলীপ ঘোষ। কল্যাণী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকা থেকে পায়ে হেঁটে প্রভাত ফেরী করলেন বিজেপি কর্মীদের সাথে নিয়ে। তার সঙ্গে ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়। দীর্ঘ দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে অবশেষে কল্যাণী চাঁদমারি বাজারে এসে প্রভাত ফেরী শেষ হয় এবং এর পরেই এলাকার একটি চায়ের দোকানে কর্মীদের সাথে নিয়ে আড্ডায় বসলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি দলের কর্মীদের সাথে নিয়ে রাজ্যের বিভিন্ন রকম অপব্যবস্থার বিষয়ে শাসকদলের বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ ডাকলেন। এছাড়াও এই আড্ডায় তিনি প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার বিষয়েও কথা বললেন। এই চায়ের আড্ডার পর এই তিনি কল্যাণী ছাড়লেন। এরপর তিনি বেলেডাঙ্গা হয়ে বহরমপুরে উদ্দেশ্যে যাবেন।

