নদীয়ার করিমপুরে নিজের বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

মলয় দে নদীয়া :-আজ নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত পাটটা বোকা গ্রামে তড়িতাহত হয়ে মৃত্যু হয় এক যুবকের। জানা যায় ওই যুবকের নাম সৌমেন চৌধুরী বয়স আনুমানিক ২৬ বছর। আজ সে নিজের বাড়িতে ইলেকট্রিক মটরের কাজ করছিলো এমন সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়, বেশ খানিকক্ষণ সময় তাকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে, পরিবারের লোকেদের সন্দেহ হয় এবং তাকে বিদ্যুৎ মুক্ত করতে ব্যবস্থা নেয় তারা ‌ তড়িঘড়ি করিমপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে করিমপুর থানা থেকে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল শক্তিনগরে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।