নদীয়ায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড গুলি।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড গুলি।
পঞ্চায়েত ভোটের আগে নদীয়ার হাঁসখালিতে পুলিশের নাক আর চেকিং এ উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র সহ কয়েক রাউন্ড গুলি। এদিন সন্দেহজনক একটি গাড়িকে আটক করে হাঁসখালি থানার পুলিশ। শুক্রবার হাসখালি থানার অন্তর্গত হাজরাতলা এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল ঠিক সেই সময় একটি গাড়িকে সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটক করে,পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িটির ভিতরে তল্লাশি করলে বেরিয়ে আসে বেশ কিছু বেআইনি অস্ত্র। গাড়ির মধ্যে থাকা তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ।এরপর তল্লাশি অভিযানে গাড়ি থেকে উদ্ধার করা হয় চারটি পিস্তল ৭ রাউন্ড গুলি এবং একটি নাইন এমএম পিস্তল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ এবং ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।