নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
নদীয়ায় পুলিশের চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা।
রাজ্যজুড়ে চাকরি দুর্নীতিতে সরগরম রাজ্য রাজনীতি। চাকরি দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক নেতা মন্ত্রীদের। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হচ্ছে মানুষের সাথে। নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসছে সেই চিত্র। আর এবার টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার নামের তালিকায় শিরোনামে নদীয়ার শান্তিপুর। পুলিশের চাকরি পাইয়ে দেওয়া নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হল শৈলেন ঘোষ নামে এক ব্যক্তি। জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন যাবত নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে কলেজ পড়ুয়া এবং বিভিন্ন যুবকের কাছ থেকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা লুট করেছে ওই ব্যক্তি। মানুষের কাছে ওই ব্যক্তি পরিচয় দেয় যে সে নিজেও পুলিশের চাকরি করে। একাধিকবার শান্তিপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। ওই প্রতারক এতদিন গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়েই শান্তিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অবশেষে যে তোকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

