নদিয়ার কৃষ্ণনগরে মর্গে পড়ে দেহ,দাবিদার দুই স্ত্রী, ধন্দে কোতোয়ালি থানার পুলিশ

নদিয়ার কৃষ্ণনগরে মর্গে পড়ে দেহ,দাবিদার দুই স্ত্রী, ধন্দে কোতোয়ালি থানার পুলিশ

মলয় দে নদীয়া:- রবিবার কোতোয়ালি থানার চাঁদমারি এলাকায় বাড়িতেই হৃদ রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যুর কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা।দেন শক্তিনগর পুলিশ মর্গে।যদিও আজ তার মৃতদেহ নিতে দুই স্ত্রী হাজির।পরে তারা কোতোয়ালি থানায় শববাহী খাট ও গাড়ি নিয়ে চলে গিয়ে আমার স্বামীর মৃতদেহ আমি নেব, বলে দাবি করে কার্যত অশান্তি বাঁধিয়ে দেন।দীপালি হালদার নামে একজন নিজেকে হরেন হালদার এর স্ত্রী বলে দাবি করে জানিয়েছেন,’ হরেন হালদারের চারটি বিয়ে।দুজন স্ত্রী মৃত।তিনি প্রথম পক্ষ।তার কাছেই তার স্বামী থাকতেন।তাই তার স্বামীর মৃতদেহ তিনিই নেবেন।’দ্বিতীয় পক্ষ অবশ্য কিছু বলতে না চাইলেও হরেন হালদার কে নিজের স্বামী বলে দাবি করতে থাকেন।৬০ বছর বয়সী হরেন যদিও মর্গে নিশ্চিন্তে চির ঘুমে।পেশায় মাছ বিক্রেতা হরেন হালদারে র মৃতদেহের অধিকারী কে,তা নিয়ে ফয়সালা হয়নি আজও।তাই মৃতদেহ এখনও পুলিশ মর্গে।