নদিয়ার কৃষ্ণনগরে বিশ্বকর্মা পুজোর দিন, এক মোটর গ্যারেজের মালিকের তিন বছরের শিশুকে পিষে দিলো চারচাকা প্রাইভেট গাড়ি

নদিয়ার কৃষ্ণনগরে বিশ্বকর্মা পুজোর দিন, এক মোটর গ্যারেজের মালিকের তিন বছরের শিশুকে পিষে দিলো চারচাকা প্রাইভেট গাড়ি

মলয় দে নদীয়া:- তিন বছরের একটি শিশুকে সজোরে ধাক্কা একটি চারচাকা প্রাইভেট গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু ওই নাবালকের। ঘাতক গাড়িটিকে ভাঙচুর উত্তেজিত জনতার, এর পাশাপাশি পথ অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নতুন পাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর এদিন নবদ্দীপ কৃষ্ঞনগর রাজ্য সড়কের কৃষ্ণনগর নতুন পাড়া এলাকায় তিন বছরের শিশুপুত্র পৃথ্বি রাজ কর্মকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। নবদ্বীপ থেকে কৃষ্ণনগর দিকে আসা একটি চারচাকা প্রাইভেট গাড়ি দ্রুতগতিতে এসে সজোরে ওই শিশুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। এরপরে বেগতিক দেখে গাড়ি থামিয়ে পালিয়ে যায় ঘাতক গাড়ী চালক। উত্তেজিত জনতা গাড়িটি কে প্রথমে ভাঙচুর করে। এরপরে নবদ্দীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। এসে মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এলাকাবাসীর দাবি এই রাস্তাদিয়ে লাগামছাড়া গতিতে গাড়ি যাতায়াত করে। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা নেই যাতে গাড়ির গতি গুলো সীমাবদ্ধ মধ্যে আনা যায়। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর দাবি আগামীদিনের কার্যকারী করার আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তিন বছরের এই পুত্র শিশুর মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।