নদিয়ার কল্যাণী এফসিআই গোডাউনের ৫২ জন অস্থায়ী নিরাপত্তা কর্মী কাজ হারাতে চলেছেন। এর প্রতিবাদে তাঁরা এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন সোমবার সকাল থেকে।
জানা গেছে, এই ৫২ জন নিরাপত্তা কর্মী দীর্ঘ ১৬ বছর ধরে এখানে অস্থায়ী ভাবে কর্মরত। কিন্তু ডিসেম্বর মাসের ১৯ তারিখ তাঁরা জানতে পারেন একটি বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থাকে এই গোডাউন দেখভালের টেন্ডার দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বর্তমান অস্থায়ী কর্মীরা আদালতের দ্বারস্থ হন। যার পরিপেক্ষিতে আদালত ২৩ ফেব্রুয়ারি অবধি স্টে অর্ডার দিয়েছে। ইতিমধ্যে ওই বেসরকারি নিরাপত্তা রক্ষী সংস্থার ৪৪ জন কর্মীও গোডাউনে চলে এসেছেন। পাশাপাশি কর্মরত অস্থায়ী কর্মীরাও বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।।

