নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
নদিয়ায় বেআইনিভাবে ক্যারি ব্যাগ তল্লাশির অভিযোগে বিক্ষোভের মুখে পৌরসভার পৌরকর্মীরা
নদীয়ার শান্তিপুরে চলছে বেআইনিভাবে ক্যারি বাগ তল্লাশি।বেআইনি ক্যারি ব্যাগ তল্লাশি চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পৌরকর্মী ও পৌর প্রশাসন। ঘটনাটি ঘটে যে শান্তিপুর বড়বাজার এলাকায়।শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আজ পুনরায় বেআইনি ক্যারি ব্যাগ উদ্ধার ও সচেতনতার অভিযানে নামে। শান্তিপুর বড় বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে এই বেআইনি ক্যারি ব্যাগ উদ্ধার করতে গেলে শান্তিপুর পৌরসভার পৌরকর্মী ও পৌর প্রশাসনের উপর চড়াও হয় ব্যবসায়ীরা। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু মানুষ। তাদের দাবি বিভিন্ন বড় বড় কোম্পানি এই ক্যারিব্যাগ তৈরি করছে এবং সরবরাহ করছে। তাই সরকারি আইন কার্যকর করে সেই সকল বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি ও উৎপাদনকারী সংস্থাগুলির বিরুদ্ধে আগে সরকারি ব্যবস্থা নেওয়া হোক তারপরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আইন জারি হোক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে।

