নদিয়ায় জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ এক এবং আহত একাধিক

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদিয়ায় জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ এক এবং আহত একাধিক,
জমি বিবাদের জেরে নদীয়ার নাকাশিপাড়ার পাটুয়াডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ একজন এবং আহত একাধিক। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নদীয়ার নাকাশিপাড়া। পুলিশ সূত্র খবর কুদ্দুস শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঐ ব্যক্তি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয় সূত্রের খবর কুদ্দুস শেখের দাদার সাথে পাশের বাড়ির এক ব্যক্তির জমি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল। এরপর পাশের বাড়ির লোক বেশ কিছু দুষ্কৃতীদের বাইরে থেকে নিয়ে এসে ওই ব্যক্তির উপর হামলা চালায়। বাঁচানোর জন্য প্রতিবেশীরা ছুটে গেলে তাদের ওপরেও অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ করল স্থানীয় বাসিন্দারা। এরপর আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারা প্রত্যেকেই আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নাকাশী পাড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।