নদিয়ায় উদ্ধার ২ কিলো ৩০০ গ্রাম সোনার বিস্কুট, গ্রেফতার দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

নদিয়ায় উদ্ধার ২ কিলো ৩০০ গ্রাম সোনার বিস্কুট, গ্রেফতার দুই ব্যক্তি,ফের আবারো একবার দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হলো সোনার বিস্কুট। এবার ২ কিলো ৩০০ গ্রামের সোনার বিস্কুট উদ্ধার হল নদীয়ার ভীমপুরে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকার এলাঙ্গী শিব মন্দিরের কাছে প্রহরায় ফাঁদ পাতে। এরপর ওই দুই মোটরসাইকেল আরোহীকে ধরতে গেলে তারা পালাবার চেষ্টা করে।ভীমপুরের সিভিক ভলেন্টিয়াররা তাদের হাতেনাতে ধরে। তদন্তে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০ টি সোনার বিস্কুট। যার ওজন ২ কেলো ৩০০ গ্রাম। অনুমান করা হচ্ছে যার বাজার মূল্য ১ কোটি ২১ লক্ষ টাকারও বেশি। পুলিশ সূত্রে জানানো হয়েছে ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে হুদাপারা এলাকায়। তুই তো ওই দুই ব্যক্তির নাম বরুন হালদার এবং প্রদীপ হালদার। তুই তো ওই দুই ব্যক্তিকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। ওই দুই ব্যক্তির কাছে এত বিপুল পরিমাণ সোনা, কোথা থেকে এলো এবং এই সোনার বিস্কুট নিয়ে তারা কোথায় যাচ্ছিলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।