নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদিয়ায় আম বাগান থেকে উদ্ধার রক্তাক্ত অবস্থায় যুবকের মৃতদেহ
বর্ষবরণের রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল নদীয়ার শান্তিপুর। আমবাগান থেকে উদ্ধার করা হলো রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ। পুলিশের তরফে জানা গেছে যে মৃত ওই ব্যক্তির নাম অমিত কুমার রাধা এবং বয়স ৩০ বছর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার কদমপুর এলাকায়। জানা গেছে শান্তিপুরের বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা পাড়ার সুজন দাসের বাড়িতে কিছুদিন আগেই ওই যুবক কাজে এসেছিলেন পেশায় তিনি একজন তাঁত শিল্পী এবং তার বাড়ি কোচবিহারে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে মদের ঠেকে ওই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে সে বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয় কিন্তু তারপরে শেয়ার বাড়ি ফেরেনি এবং তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। কদমপুর সংলগ্ন আমবাগানে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানা এবং ঘটনাস্থলে পরিদর্শনে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। যে স্থান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে তার পাশেই ছিল মদের বোতল তাই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে মদের আসরে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

