নতুন বাংলার খবরের জেরে সাত সকালে চাকদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ড্রেন সংস্কার করা হল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

নতুন বাংলার খবরের জেরে সাত সকালে চাকদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ড্রেন সংস্কার করা হল।প্রতিবাদ বা বিক্ষোভেই কি তবে মেলে সুরাহা?গত মঙ্গলবার চাকদহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ঝাউতলা সুভাষ নগরে ড্রেন সংস্কারের দাবিতে ভাগীরথী রোড অবরোধ করে এলাকার বাসিন্দারা। নতুন বাংলার পর্দাতেই মানুষের সমস্যার কথা আমরা তুলে ধরেছিলাম। আর সেই খবরের জেরেই আজ সাত সকালে চার নম্বর ওয়ার্ডের ড্রেন সংস্কার করা হলো। উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ এবং ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবকৃষ্ণ মজুমদার। তবে কি বিক্ষোভ বা পথ অবরোধেই ড্রেন সংস্কার করা হলো।
উল্লেখ্য গত মঙ্গলবার ভাগীরথী রোড অবরোধ করে বাসিন্দাদের বিক্ষোভ চলে। দীর্ঘদিন যাবত ড্রেন পরিস্কার করা হয় না যার ফলে নোংরা জল পাড়িয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের এমনই অভিযোগ এনেছিলেন স্থানীয়রা। তাদের আরো অভিযোগ ছিল যে বারবার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ চাকদহ পৌরসভায় বিষয়টি জানিয়েও কোন সুরাহা হয়নি। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেব কৃষ্ণ মজুমদার অবশ্য জানিয়েছিলেন পাঁচ মাস দিনে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন তারপর থেকেই ওয়ার্ডের সর্বত্র নোংরা পরিষ্কার করিয়েছেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে যেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাসিন্দাদের দীর্ঘক্ষণ অবরোধের ফলে ভাগীরথী রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছিল। খবর পেয়ে ওই স্থানে তড়িঘড়ি পৌঁছায় চাকদহ থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের আশ্বাসে সেদিন বাসিন্দারা অবরোধ তুলে নেন। সেদিন তারা আরও দাবি জানান যে ড্রেন পরিষ্কার না করা হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে তারা নামবেন। যে খবর নতুন বাংলা তুলে ধরেছিল আপনাদের সামনে। ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ অবশ্য এ বিষয়ে জানালেন, পৌরসভার কাছে এরকম কোন অভিযোগ যায়নি যে এলাকায় ড্রেনের জল জমে মানুষের অসুবিধা হচ্ছে। স্থানীয় এক দোকানদারের অভিযোগ ওই এলাকায় কোন ডাস্টবিনের সু বন্দোবস্ত নেই। যার ফলে মানুষ নোংরা আবর্জনা ওই ড্রেনেই ফেলে তাই যতদিন ডাস্টবিন না রাখা হবে ততদিন ড্রেন নোংরা হতেই থাকবে। তবে কি নতুন বাংলার খবরের জেরে এবং বাসিন্দাদের বিক্ষোভেই তড়িঘড়ি ড্রেন সংস্কার করা হলো।