মলয় দে নদীয়া:- ভারতে ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের ৫০ বছর পূর্তি হচ্ছে আজ (২৫মে ) । ১৯৬৭ সালের আজকের তারিখেই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে নকশালবাড়ির একটি গ্রামে পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন দুটি শিশু-সহ মোট এগারোজন লোক।
এই আন্দোলন নদীয়ায় অত্যন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সে সময়। গণেশ ঘোষ বাচ্চু ঘোষ সহ শান্তিপুর নাকাশিপাড়া বেথুয়া সহ সমগ্র নদিয়ায় বহু সৈনিক শহীদ হয়। সে সময়ের সিপিআইএমএল নদিয়া জেলা কমিটির সম্পাদক সমর পাল চৌধুরী কে ১৯৮০ সালের ২৫ শে মার্চ অর্থাৎ আজকের দিনেই হত্যা করা হয়।
শহীদ স্মরণে আজকের দিনে শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারাদিনব্যাপী স্মৃতিচারণা হয়ে থাকে তবে এবার শহীদ সমর পাল চৌধুরীর মূর্তি উন্মোচন হয় আজ তার মৃত্যু দিবসে। জেলা এবং রাজ্যের বিভিন্ন নেতৃত্ব সহ তার পরিবারবর্গ এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। শহীদ বেদীতে মাল্যদান গণসংগীত কবিতা পাঠ স্থিতিচারণের ব্যবস্থা করে শহীদ স্মৃতি রক্ষা সমিতি। সমিতির পক্ষে অরুণাভ সান্যাল জানান, নকশাল পন্থী এবং কমিউনিস্ট বিপ্লবীদের চিন্তাভাবনা আজও প্রাসঙ্গিক। এবং বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা আগামী দিন নির্মূল হবে বিভিন্ন নকশাল নেতৃত্বদের দেখানো পথেই। আজ শুধু সমরপালি নন সকল সৈনিকদের শ্রদ্ধা জানানোর দিন। সে সময় শোষিত নিপীড়িত লাঞ্ছিত মানুষের রক্ষাকর্তা ছিলেন এই সৈনিকরা। তাই তাদের প্রতিবাদের ভাষা সম্মান জানাতে এবং বর্তমান প্রজন্মকে তাদের আত্মবলিদান এবং ত্যাগের ইতিহাসের পুনরাবৃত্তির জন্যই স্মরণ সভা আয়োজিত হয়ে থাকে।

