ধুপগুড়ি উপ নির্বাচনে জয়ী তৃণমূল

ধুপগুড়ি উপ নির্বাচনে জয়ী তৃণমূল
হাড্ডাহাড্ডি লড়াই এবং টানটান উত্তেজনার শেষে ধুপগুড়ি উপনির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিকে হারিয়ে ধুপগুড়ি দখল করল শাসক দল। ৪০০০ এর বেশি ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও পঞ্চম রাউন্ড গননার পরে খেলা বদলাতে শুরু করে।অষ্টম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী।একটি উপ নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল মরণপণ লড়াই। প্রত্যেকটি রাউন্ডের শেষেই একজন প্রার্থী এগোচ্ছনে তো পরের রাউন্ডে পিছিয়ে যাচ্ছেন।বিজেপি প্রার্থী মিতালি রায় জানিয়েছেন,জনগণকে যাঁকে মনে করেছেন তাঁকে জিতিয়েছে। আমরা জনগণের রায় মাথা পেতে নিলাম। সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধুপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।