বৈরগাছি -২ গ্রাম পঞ্চায়েত এলাকার খোসলাবাড়ি গ্রামের বাসিন্দা ধনঞ্জয় সরকার খুনে অভিযুক্তরা এখনো ধরা পড়েনি। স্বাভাবিকভাবে ই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এরই মধ্যে এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনিও। এছাড়াও গ্রামে তিনি উপস্থিত হলেও হাজির ছিলেন না জেলাশাসক বা পুলিশ সুপার। এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আগামী দিনে জেলা এবং পুলিশ সুপারকে দিল্লিতে তলব করা হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে ঘটনার ৭ দিন পরেও খুনিরা ধরা না পড়ায় তীব্র আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। সন্ধ্যার পর শুনশান হয়ে যাচ্ছে গোটা এলাকা। তাদের বক্তব্য এর আগেও ওই এলাকায় তিনটি খুনের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত একটাও কিনারা হয়নি। পুলিশি তদন্তের উপর আস্থা হারাচ্ছেন তারা।

