মলয় দে নদীয়া:-
রাজনৈতিক জন প্রতিনিধি কিংবা সরকারের মতন নেই তাদের দায়বদ্ধতা, তারা কেউই স্বাস্থ্য কর্মীনন যে তারা কোন নির্দেশ পালন করছেন।
সামান্য একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাত্র। তাও আবার শহুরে নয়,প্রত্যন্ত গ্রামে।
ডেঙ্গু প্রতিরোধে গ্রামের মানুষকে সজাগ ও সচেতন করতে তারা নেমে পড়েছে কোমর বেঁধে।
নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামে বলাকা সংগঠনের পক্ষ থেকে এমনই নানান সচেতনামূলক কর্মসূচি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
তারা জানাচ্ছেন, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতার প্রচারে কোন ঘাটতি নেই, কিন্তু আরো সচেতনতা গড়ে তুলতেই এই কর্মসূচি। সম্প্রতি রাজ্যের পাশাপাশি নদীয়া জেলা তৎসহ এই গ্রামেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। যা নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী। নিজেদের ভালো রাখতে, নিজেদেরও যথেষ্ট সচেতন থাকা জরুরী তার সাথে অন্যজনকে ভালো রাখাও। তাই তাদের সংগঠনে এ বিষয়ে অভিজ্ঞ , চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তি, আশা কর্মী হাসপাতালে নার্স এ বিষয়ে তাদের যথেষ্ট সহযোগিতা করেছে, তবে পেশাগত কারণে তারা নিজ নিজ দায়িত্ব পালন করে থাকলেও এক্ষেত্রে একজন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে বাড়তি সময় দিচ্ছেন তারা। অন্যদিকে সংগঠনের অনভিজ্ঞ সদস্যরা, যাবতীয় কাজে হাত লাগিয়ে কেউ বিলোচ্ছে লিফলেট , কেউবা সচেতনতার বার্তা ছড়াচ্ছেন মাইকে, কেউ চালাচ্ছেন টোটো কেউবা পরিষ্কার করছেন রাস্তার পাশে জমে থাকা জঙ্গল কিংবা নর্দমার জল। তাদের একটি দল প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে, খোঁজখবর নিচে সাধারণ মানুষের শারীরিক পরিস্থিতির কথা, কোন দল তীক্ষ্ণ নজর রাখছে ডাবের খোলা, দইয়ের ভাঁড়, পরিত্যক্ত কোনো ভগ্নাংশে জল জমে আছে কিনা সে বিষয়ে।
গতকাল এবং আজ পরপর দুদিন এই কর্মসূচি গ্রহণ করার পর আবারো, সকলের সময় সুযোগ বুঝে আলোচনার ভিত্তিতে অতিশীঘ্র সচেতন কর্মসূচি চলবে বলেই জানিয়েছেন তারা।

