দেশি জুগাড় দিয়ে ৬ সিটের দুর্দান্ত মোটরসাইকেলে মাত্র ১৫ টাকায় যাওয়া যাবে ৩০০ কিমি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দেশি জুগাড় দিয়ে ৬ সিটের দুর্দান্ত মোটরসাইকেলে মাত্র ১৫ টাকায় যাওয়া যাবে ৩০০ কিমি।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা ছয় সিটের দুর্দান্ত মোটরসাইকেল মাত্র ১৫ টাকায় যাওয়া যাবে ৩০০ কিলোমিটার। গ্রামের ছেলেদের তৈরি করা ছয় সিটের এই আশ্চর্যজনক মোটরসাইকেলটিকে দেখে অবাক হয়েছেন স্বয়ং আনন্দ মহিন্দ্রাও। সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা তার সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে গ্রামের ছজন যুবক একটাই মোটরসাইকেলে করে যাচ্ছে। তবে সেটি কোন নামী ব্রান্ডের মোটরসাইকেল নয়। সম্পূর্ণ দেশি জুগার দিয়ে গ্রামের কয়েকজন ছেলে সিক্স সিটার এই মোটরসাইকেলটি তৈরি করেছেন আর সাবলীলভাবে তাতে যাচ্ছেন।গ্রামের ৬ জন ছেলে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই মোটরসাইকেলটি তৈরি করেছেন। যা দেখে অবাক সকলে। মাত্র পনেরো হাজার মূল্যের এই মোটরসাইকেলটিতে ১৫ টাকায় যাওয়া যাবে ৩০০ কিমি। গ্রামের ছেলেদের এমন প্রতিবাদেকে সকলেই বলছেন যে এই যুবকদের যদি নামে কোন সংস্থা সুযোগ দেওয়া হতো তবে তারা আগামী দিনে আরো ভালো কোন কিছু আবিষ্কার করতে পারত।