দেব, সায়নী ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,

এবার সরাসরি দেব সায়নী ঘোষ সহ বনি সেনগুপ্তকে আক্রমন করলেন অভিনেতা তথা বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিতে চন্দ্র কোনায় বিজেপির দক্ষিণ মণ্ডল কার্যালয় আসেন হিরন। সেখানেই টলিউড অভিনেতাদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। প্রথমেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন। এমনকি দেব এনামুল হকের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন এই কথাও তিনি বারংবার বলে এসেছেন। ঘাটালের সাংসদের বিরুদ্ধে মন্তব্য করায় তাকে অনেক ব্যক্তিগত আক্রমণও নাকি করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও তার দাবি যে তিনি সর্বদা সত্য কথা বলে এসেছেন। শুধু তাই নয় তার আরো মন্তব্য যে বনি সেনগুপ্তর মত ছোট্ট একটি বাচ্চা ছেলেদের সবেমাত্র কেরিয়ার শুরু করেছে সেও কিভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু এখানেই থেমে থাকেননি হিরন , টলিউড অভিনেতা দেব, বনির পাশাপাশি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকেও কটাক্ষ করে বলেছেন সায়নী ঘোষের বিরুদ্ধে তো আদালতের বিচারক পর্যন্ত বলেছে যে কিভাবে তিনি একটার পর একটা ফ্ল্যাট বেআইনিভাবে বানিয়েছে।