দেড়শো টাকার লটারিতে কোটি টাকার জিত নদীয়ার তেহট্টর পুলিশ কর্মী

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

দেড়শো টাকার লটারিতে কোটি টাকার জিত নদীয়ার তেহট্টর পুলিশ কর্মী,ফের আবারো একবার লটারিতে কোটি টাকা। আর এবার মাত্র দেড়শ টাকার লটারি কিনে এক কোটি টাকা জিতলেন পুলিশকর্মী। পেশায় ওই পুলিশকর্মী মৃত্যুঞ্জয় বিশ্বাস নদীয়ার বাসিন্দা। কর্মসূত্রে তিনি খিদিরপুরে থাকেন। এদিন হঠাৎ মনে হতেই দেড়শ টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটলেন আর তাতেই হলো বাজিমাত। এক কোটি টাকার পুরস্কার জেতার খবর শুনে আনন্দে আত্মহারা তার পরিবার। এরপরই কোনরকম লুকোচাপা না করে তিনি তেহট্ট থানায় হাজির হন এবং লটারিটি সুরক্ষিত অবস্থায় সেখানে রেখে আসেন। পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় বিশ্বাস জানালেন যদিও তিনি খুব একটা বেশি লটারি কাটেন না এদিন হঠাৎ মনে হওয়াতেই তিনি কেটে ফেলেন লটারিটি।আর তাতেই বাজিমাত হল এক কোটি টাকার।