দূর্নীতি রুখতে জনপ্রতিনিধি, বিডিওদের নিয়ে বৈঠক করলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের কনফারেন্স হলে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক। বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, আবাস যোজনা প্রকল্প, রেশনে আধার লিঙ্কে মালদহ অনেকটা এগিয়ে গিয়েছে। চেষ্টা করছি আরও এগিয়ে নিয়ে যাওয়ার।

