দুয়ারে সরকার ক্যাম্পে দিদির দুতকে ঘিরে মানুষের বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
দুয়ারে সরকার ক্যাম্পে দিদির দুতকে ঘিরে মানুষের বিক্ষোভ
রাজ্যের একাধিক জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। এবার দুয়ারে সরকার ক্যাম্পে দিদির দুত পরিদর্শনে পৌঁছাতেই তাকে ঘিরে অভিযোগ জানাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। শনিবার বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় হাই স্কুলে বসে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই পরিদর্শনে আসেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। এরপরই তাকে ঘিরে অভিযোগ জানাতে শুরু করে সাধারণ মানুষ। তাদের অভিযোগ যে বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পে একাধিকবার ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তারা পরিষেবা পাননি। এরপরই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন তাদের।