মৌমিতা দেবনাথ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আর সেখানেই ঘটলো এক আজব কান্ড দুয়ারে সরকারে করতাল বাজাচ্ছেন বিজেপি নেতা। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত হওয়া ওই বিজেপি নেতার নাম সুখেন ভান্ডারী।তিনি মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি। এদিন বরোয়া ব্লকের মান্দ্রা হাই স্কুলে হয়েছিল দুয়ারে সরকার শিবির। সেখানেই তাকে দেখা গেল করতাল বাজাতে। মূলত এদিন সরকারি প্রকল্পের প্রচারের জন্য বাউল সংগীতের আসর বসেছিল ।যেখানে নিত্যদিন বিজেপি তৃণমূলের নেতাদের সংঘর্ষের খবর উঠে আসে। সেখানে এমন দৃশ্য নজির বিহীন। তিনি জানান যে রাজনৈতিক নেতা হওয়ার আগে তিনি একজন শিল্পী।শুধু তাই নয় তৃণমূল বিধায়কের সাথে সৌজন্য বিনিময় করতেও তাকে দেখা গেলো।

