দুই তৃণমূল কাউন্সিলরের বচসায় দাঁত ভাঙলো তৃণমূল শহর সভাপতির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দুই তৃণমূল কাউন্সিলরের বচসায় দাঁত ভাঙলো তৃণমূল শহর সভাপতির।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক কাউন্সিলরের ছোড়া কাপডিসে দাঁত ভেঙে গেল কালনা শহরের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির। এদিন তৃণমূলের বৈঠক মিটিংয়ে উন্নয়নমূলক কাজ নিয়ে বচসায় জড়ায় পূর্ব বর্ধমানের কালনা পুরসভার দুই তৃণমূল নেতা। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ বসু এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন বসুর বিরুদ্ধে অভিযোগ বৈঠক চলাকালীন তারা নাকি কাপ ডিশ ছুঁড়ে মারেন একে অপরকে। আর তার ফলেই দাঁত ভেঙে গেল অপর তৃণমূল কাউন্সিলারের। কিন্তু হঠাৎ কেন কাপ ছুরতে গেলেন সেই খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
লক্ষ্যভ্রষ্ট হয়েই নাকি নম্বর দাতে আঘাত লাগে আর তার ফলেই দাঁত ভেঙে যায় তার রবীন্দ্রনাথ চ্যাটার্জীর এমনটাই অভিযোগ। তবে এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অভিযুক্ত কাউন্সিলর। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরপর এই ঘটনাকে ঘিরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের একাংশ।