দীর্ঘ প্রায় ২০ দিন বাড়িতে না থাকার সুযোগে, চুরি নদীয়ার শান্তিপুরে

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর সুত্রাগড় মুন্সি পাড়ার বাসিন্দা সুরজিৎ ঘোষের শশুর গোরাচাঁদ ঘোষের বাড়ি, শান্তিপুর নৃসিংহ পুর বাজারপাড়া এলাকায়। শ্বশুরবাড়িতে পরপর দুটি মৃত্যু হওয়ার কারণে, গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি, আর তাকে নিয়েই চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়েন সুরজিত বাবু। দিন সাতেক আগেও সেই বাড়ি, তিনি নিজে গিয়ে দেখে এসেছেন সব ঠিকঠাকই আছে। তবে শ্বশুর-শাশুড়ি ছাড়াই লকার থেকে গহনা বা টাকা সরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসবেন, এমনটা ভেবে সিদ্ধান্ত বদল করেন, ভেবেছিলেন দুই-একদিনের মধ্যে স্ত্রী বা তাদের মধ্যে যেকোনো একজনকে নিয়ে গিয়ে তবেই ওই লকার থেকে জিনিসপত্র সরাবেন।
সেই মতন আজ বিকালে তিনি, প্রথম দরজার তালা খুলে বাড়ির বাড়ির মধ্যে ঢোকেন, লক্ষ্য করেন ঘরে ঢোকার দরজার তালা নেই, ঘরের মধ্যে লকার ভাঙ্গা, বাড়িতে জেরক্সের দোকান থাকার কারণে আনুমানিক ড্রয়ারে থাকা ১-২ হাজার টাকা, এবং লকার ভেঙে তার মধ্যে থাকা ২০-৩০ হাজার টাকা, পাঁচ ছ ভরি সোনার গহনা খোয়া যায়।
এ ব্যাপারে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানালে, কর্তব্যরত পুলিশ অফিসার কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে উপস্থিত হয়ে, খতিয়ে দেখে আসেন। সামনে এক প্রতিবেশীর বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারণে সেখান থেকে সংগৃহীত ফুটেজ অন্যান্য আনুষাঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করে ইতিমধ্যে তদন্ত নেমেছে শান্তিপুর থানার পুলিশ ‌।