দীর্ঘদিন যাবৎ আন্দোলন করা সত্ত্বেও নদী পরিষ্কারে , উদাসীন প্রশাসন
সেভ জলঙ্গীর সদস্যরা হাত লাগিয়েছেন পরিষ্কারে
মলয় দে নদীয়া :-শনিবার সকাল থেকেই কৃষ্ণনগর জলঙ্গী নদীর ঘাটের পরিষ্কার করতে নেমে পড়েছেন সেভ জলঙ্গীর সদস্যরা। তাদের বক্তব্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও মেলেনি ফল। পত্রপত্রিকা ও বিভিন্ন নিউজ মাধ্যম নদী বাঁচানোর আবেদন করে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে এগিয়ে আসেনি কোনো দপ্তর। তাই বাধ্য হয়েই আবারও চিরাচরিত ভাবে নদী পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন তারা।

