দীঘা সৈকতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের দৈত্যাকার হাঙর মাছ

মৌমিতা দেবনাথ,
দীঘা সৈকতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের দৈত্যাকার হাঙর মাছ
দীঘা মোহনায় দৈত্যাকার হাঙ্গর মাছ। মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ২০০ কেজি ওজনের এই দৈত্যাকার মাছ। রবিবার সকালে এই মাছটি ধরা পড়েছে। জানাজানি হতেই মাছটিকে দেখার জন্য স্থানীয় মানুষ থেকে পর্যটক প্রত্যেকের মধ্যে শোরগোল পড়ে যায়। চোখের সামনে বিরাট আকৃতির হাঙ্গর মাছ দেখে সকলেই তখন ব্যস্ত হয়ে পড়েছে মাছটিকে ক্যামেরাবন্দি করার জন্য। দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে মাছটি মাত্র ২৯ হাজার টাকা় বিক্রি হয়েছে। এত বৃহৎ আকৃতির মাছ নাকি, দীঘা মোহনায় আর কোনদিনও দেখতে পাওয়া যায়নি। যা দেখতে ভিড় যেন উপচে পড়েছিল।