দিল্লি নয়,আপাতত রাজ্যেই ৭ দিনের পুলিশ হেফাজত অনুব্রত মণ্ডলের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দিল্লি নয়,আপাতত রাজ্যেই ৭ দিনের পুলিশ হেফাজত অনুব্রত মণ্ডলের।
এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিল্লি যাওয়া হচ্ছে না অনুব্রত মণ্ডলের। রাজ্যেই সাত দিনের পুলিশ হেফাজত দেওয়া হচ্ছে কেষ্টকে। আগামী সাতদিন তার ঠিকানা হতে চলেছে দুবরাজপুর থানা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপাতত দিল্লি যাওয়া আটকানো হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছিল দিল্লির রাইস এভিনিউ আদালত।কিন্তু দিল্লির আদালতের সেই নির্দেশের কপি ইডি-র হাতে আসার আগে আজ সকালে তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে বের করে দুবরাজপুর আদালতে পেশ করে পুলিস। বিরোধীদের অভিযোগ, অনুব্রতর দিল্লি যাওয়া আটকাতেই তড়িঘড়ি আজ সকালে তাকে পেশ করা হলো আদালতে। ২০২১ সালে এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে ১৪ দিনের জন্য পুলিশ ডি এল হেফাজত চাইলেও সাত দিনের জন্য হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতের এই নির্দেশের পর আগামী সাতদিন রাজ্যেই থাকছেন অনুব্রত মণ্ডল। আগামী ২৭শে ডিসেম্বর দুবরাজপুর থানায় অনুব্রতর দিল্লি যাত্রার বিষয়টি পরিষ্কার জানানো হবে এমনটাই পাওয়া যাচ্ছে খবর।