দিবালোকে খুন হতে হলো ৫২ বছরের এক ব্যক্তি

৩১ নং জাতীয় সড়কে দিবালোকে খুন হতে হলো ৫২ বছরের এক ব্যক্তিকে।
মনোরঞ্জন রায়,শালকুমার:- আজ সকাল ১০ টা থেকে ১১ টা নাগাদ আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কে তফসিকাতা এলাকায় পাওয়ার গ্রেডের সামনে দিবালোকে খুন হতে হলো ৫২ বছরের বিষ্ণু রায় কে। জানা যায় বিষ্ণু রায়ের সঙ্গে অর্জুন কার্জীর স্ত্রী সম্পর্কিত ব্যাপারে ভিতরে ভিতরে শত্রুতার সৃষ্টি হয়, তারই প্রমাণ আজকে দিয়ে দিল অর্জুন কার্জী। অভিযুক্ত অর্জুন কার্জীর স্ত্রী সঙ্গে বর্তমান সংসার জীবন যাপন করছে বিষ্ণু রায় আর তারেই পরিপেক্ষিতে আজকে খুন হতে হলো বিষ্ণু রায় কে। জানা যায় বিষ্ণুরায় তপসীখাতা বাজার থেকে ডিম নিয়ে বাড়ি আসার সময় পাওয়ার গ্রেডের সামনে আচমকা অর্জুন কার্জী বিষ্ণু রায়ের গলায় ছুরি মেরে দেয়। বিষ্ণু রায় ও অর্জুন কার্জী দুজনেরই বাড়ি পাশাপাশি এরপরেও এরকম একটি ঘটনা পাড়া প্রতিবেশী থেকে এলাকার মানুষ জন কেউ মেনে নিতে পারছে না। একদিকে নিন্দার ঝড় উঠে আসছে অর্জুন কার্জীর স্ত্রীর সঙ্গে বিষ্ণু রায়ের অবৈধ সম্পর্ক কিন্তু কেউ আবার সহজে মুখ খুলতে চাচ্ছে না। অভিযুক্ত অর্জুন কার্জীকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে এবং বিষ্ণু রায়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট।