দিনে দুপুরে শুট আউটে গুলিবিদ্ধ বেশ কয়েকজন
দিনে দুপুরে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়।মঙ্গলবার দুপুরে শহর লাগোয়া কেশিয়াকোলে একটি নীল রঙের গাড়ি লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালায় দু’টি মোটর বাইকে আসা ৪ দুষ্কৃতী। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে গুলিবিদ্ধ হন ৩ জন। তাঁদের ভর্তি করা হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে গাড়িতে থাকা একজন এখন পর্যন্ত পলাতক।দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। গোটা জেলা জুড়ে বিভিন্ন থানা এলাকায় নাকা তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় উঠে আসছে পূর্ব বর্ধমান যোগ সূত্র। দিনে দুপুরে শুট আউটের ঘটনা গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক

