দারিদ্রতার সঙ্গে অদম্য লড়াই করে অ্যাথলিটে সোনা জিতলেন বাংলার মেয়ে যুথিকা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দারিদ্রতার সঙ্গে অদম্য লড়াই করে অ্যাথলিটে সোনা জিতলেন বাংলার মেয়ে যুথিকা।
দেশের মঞ্চে সোনা জয় করলেন বাংলার মেয়ে। অভাবের সংসারে বেঁচে থাকার অদম্য লড়াই কে সঙ্গী করে সোনা জয় করবেন বাংলার মেয়ে যুথিকা রায়।আমফানে উড়ে যাওয়া বাড়ির চালে এখনও প্লাস্টিকের ছাউনি। এক চিলতে ঘরে নিজের ছেলেকে নিয়ে অভাবের সংসার। কিন্তু তার মধ্যেও ঘরের এক কোণে জায়গা করে নেওয়া মেডেল, ট্রফিগুলি আজও নিজের সেরাটা দেওয়ার স্বপ্ন দেখায় যুথিকাকে। এ বছরও তার অন্যথা হয়নি। জেদ আর পরিশ্রমের ফল এল নব ব্যারাকপুরের অ্যাথলেট যুথিকা রায়ের হাতে।নাসিকে আয়োজিত ভেটেরেন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি। ২০১২ সাল থেকে কঠিন লড়াই শুরু যুথিকার।নাসিকে আয়োজিত দ্বিতীয় জাতীয় ভেটেরেনস স্পোর্টস এন্ড গেমস চাম্পিয়নশিপে ৩ হাজার ও ৫ হাজার কিমি হাঁটায় সোনার মেডেল ও দৌড়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলার মেয়ে যুথিকা রায়। গত ২৩ শে নভেম্বর থেকে ২৭ নভেম্বর ধরে মহারাষ্ট্রের নাসিকে চলে এই প্রতিযোগিতা। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফোরানোর মত অবস্থা। কিন্তু তারপরেও নিজেকে অ্যাথলেটিক হিসাবে গড়ে তুলতে কঠিন লড়াইটা চালিয়ে যাচ্ছে যুথিকা। হাজারো সমস্যায়ও নিজের স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলেছে যুথিকা। আর সেই অদম্য সাহসের আর ইচ্ছাশক্তিতেই বাংলার হয়ে সোনার মেডেল জয় করে বাংলাকে গর্বিত করবো বাংলার মেয়ে।কিন্তু হাজারো সমস্যা তাঁকে বেঁধে রাখতে পারেনি। কানের কাছে সর্বক্ষণই কেউ যেন বলে ওঠে – ফাইট, যুথিকা ফাইট !