বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদায় এক দশম ছাত্রীর ঝুলন্ত দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী পাড়া সামন্ডী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আত্মঘাতী ছাত্রীর নাম নুরজাহান খাতুন , সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করতো এবং গতকাল সন্ধ্যায় নিজের পড়াশোনা ঘরে দরজা বন্ধ করে পড়াশোনা করছিল কিন্তু দীর্ঘক্ষণ দরজা না খোলায় বাড়ির লোকজনের সন্দেহ হয় এবং ডাকাডাকি করলে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তবে কি কারনে ওই ছাত্রী আত্মঘাতী হলো কেউ বুঝে উঠতে পারছে না । মৃত আত্মঘাতী ছাত্রীর বাবা কুরবান শেখ জানান হঠাৎ করে মেয়ে এরকম ঘটনা ঘটাবে ভাবতে পারছিনা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে আত্মঘাতী ওই ছাত্রীর মা গতকাল বিকালে মেয়েকে বকাবকি করেছিল সম্ভবত মায়ের বকুনি খেয়ে অভিমানে এই আত্মহত্যা করেছে।

