মৌমিতা দেবনাথ
দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই বিজেপির জেলা কার্যালয়ে পড়ল তালা
বৃহস্পতিবার ছিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আর দলের প্রতিষ্ঠা দিবসের দিনেই দলীয় জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপির দলীয় গোষ্ঠী কোন্দল।ঘটনাটি বর্ধমানের বিবিসি মোড় এলাকায়। জানা গেছে কিছুদিন আগে জেলা সহ-সভাপতি শ্যামল রায়কে দল থেকে বহিষ্কার করা হয় বিজেপির তরফে । যা বিজেপি কর্মীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। তবে পঞ্চায়েত ভোটের আগে এভাবে দলের গোষ্ঠী কোন্দল যে বঙ্গ বিজেপির পক্ষে বেশ চাপ সৃষ্টি করবে তা বলাই বাহুল্য।

