ত্রিপল না পাওয়ার অভিযোগে পঞ্চায়েতের গেট আটকে বাসিন্দাদের বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
কালবৈশাখী ঝড়ে উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ির চাল। যার ফলে পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছিল ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রিফলের ব্যবস্থা করতে হবে। যথারীতি স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে গিয়ে হাজির হন কিন্তু দুপুর পেরিয়ে সন্ধে হয়ে গেলেও ত্রিপল দেওয়া হয়নি তাদের। যার ফলে পঞ্চায়েতের গেট আটকে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ডুমা গ্রাম পঞ্চায়েতে। বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তাদেরকে বলা হয়েছিল পঞ্চায়েতের তরফে তাদের জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু কথা অনুযায়ী তা পূরণ না করা হলে অত্যন্ত ক্ষোভে স্থানীয়রা। তাদের সাথে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরাও।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ।