মলয় দে নদিয়া:- “তোমার পাড়ায় তোমার বিদ্যালয়” নিয়ে হাজির চাকদহ দরাপপুর হাই স্কুল (উঃমাঃ)-এর শিক্ষক শিক্ষিকারা। প্রধান শিক্ষক উৎপল সরকার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে করোনা পরিস্থিতিতে লেখাপড়া সম্পর্কে খোঁজ খবর নেন এবং আগামী তে কি ভাবে ছাত্র ছাত্রীরা এগিয়ে যাবে,তার উপদেশ প্রদান করেন। পাশাপাশি কোবিড ১৯ এবং ডেঙ্গু রোধের প্রসঙ্গে সচেতন করেন। তোমার পাড়ায় তোমার বিদ্যালয় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বহু অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

